প্রতিটি শিশুর সুরক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ, জুলাইয়ে ছাত্র-জনতার বিপ্লবে শহিদ শিশুদের আত্মার মাগফেরাত কামনায় ; উপদেষ্টা শারমীন এস মুরশিদ
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবে যে শিশুরা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং অভিভাবকদের সান্তনা দিয়ে বলেন, ১৫ বছরের জঞ্জাল, সকল অন্যায়, মিথ্যাচার দেখে আসছিল, এ অন্যায়ের বিরুদ্ধে বাচ্চারা সেদিন রাস্তায় নেমে আন্দোলন করে বুকের রক্ত দিয়ে এদেশের মানুষেরকে শিখিয়ে দিয়েছে । দেশকে নতুন করে মুক্ত করেছে।
তিনি বলেন, জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের ব্যাথায় আমরা ব্যথিত । তাদের বিচার আমরাও চাই ।
তিনি আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব নাজমা মোবারেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিজ এমা ব্রিগাহাম, দুজন শিশু বক্তা ফাহিম রহমান ও নাজিয়া আলম মমতা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান ।
প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন,আমরা যদি সত্যিই শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত গড়ে তুলতে চাই, তবে এটি শুধু সরকারের দায়িত্ব নয় বরং প্রতিটি নাগরিকের এবং প্রতিষ্ঠানের দায়িত্ব । মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে । তিনি বলেন আমরা আইনি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছি । বিশ্ব শিশু অধিকার দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এমন একটি সমাজ গড়ে তুলবে, যেখানে প্রতিটি শিশু সুরক্ষিত, সম্পূর্ণভাবে বিকশিত হতে পারবো
তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ১০৫ জন শিশুর পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার টাকার প্রাইজবন্ড ও সম্মাননা সনদ প্রদান করেন ।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied