ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এঁর সৌজন্য সাক্ষাৎ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১১-৩-২০২৬ রাত ১১:৪৬
আজ দুপুর ২:৩০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen।
 
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
 
আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
 
এছাড়াও চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের পর্যটন ডেসটিনেশন বিশেষ করে কক্সবাজার উন্নয়ন কার্যক্রমে চীনের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। প্রয়োজনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করার বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।
 

Ahad Hossain / Ahad Hossain

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ তথ্যমন্ত্রী

গভীরতর সম্পৃক্ততার জন্য বাংলাদেশ ও ইইউ-এর অঙ্গীকার নবায়ন

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালক এর বৈঠক 

মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে - কৃষি মন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর