ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

২৩ লক্ষাধিক টাকা বিদ্যুৎ বিল বকেয়া তিনটি প্রতিষ্ঠানের


সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি photo সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৪ রাত ৯:৫৩

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসে উপজেলার তিনটি প্রতিষ্ঠানের ২৩ লক্ষাধিক টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল পেতে একাধিকবার তাগাদাও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। প্রতিষ্ঠানগুলো হলো আক্কেলপুর পৌরসভা, উপজেলা মডেল মসজিদ ও আক্কেলপুর থানা। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, আক্কেলপুর পৌরসভার  ২০২১ সালের এপ্রিল মাস হতে ২০২৩ সালের এপ্রিল মাস এবং ২০২৪ সালের জুন মাস হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৪ লক্ষ ৭২ হাজার ৫৬ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। উপজেলা মডেল মসজিদের ২০২৩ সালের ফেব্রæয়ারি মাস থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫ লক্ষ ৪২ হাজার ৩’শত ৬ টাকা বিদ্যুৎ বকেয়া রয়েছে। আক্কেলপুর থানার ২০২৩ সালে জুন মাস হতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ২ লক্ষ ৯১ হাজার ২’শত ৯৯ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ওই তিনটি প্রতিষ্ঠানের বকেয়া মোট বিদ্যুৎ বিল হিসেব করলে দেখা যায়, এর পরিমাণ দাড়ায় ২৩ লক্ষ ৫ হাজার ৬’শত ৬১ টাকা। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডিজিএম মোহা: আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আক্কেলপুর পৌরসভা ও উপজেলা মডেল মসজিদের বিদুৎ বিল পরিশোধের জন্য লিখিতভাবে এবং আক্কেলপুর থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, থানার বিদ্যুৎ বিলগুলো এসপি অফিস থেকে পরিশোধ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের আক্কেলপুর উপজেলার ফ্লিড সুপারভাইজার আব্দুর রউফ জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক মডেল মসজিদে ব্যবহৃত মোট বিদ্যুতের ১’শত ইউনিটের বিল সরকারিভাবে ও  এর চেয়ে বেশি হলে বাড়তি ইউনিটের বিল স্থানীয়ভাবে সংগ্রহের মাধ্যমে মোট বিদ্যুৎ বিল পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানীয়ভাবে কোন টাকা সংগ্রহ না হওয়ায় বিদ্যুৎ বিলগুলো বকেয়া হয়েছে। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মনজুরুল আলম বলেন, সম্প্রতি আমি আক্কেলপুর পৌরসভার দায়িত্ব নিয়েছি। বকেয়া বিদুৎ বিলগুলো দীর্ঘদিনের। দায়িত্ব নেওয়ার পরে চলতি বছরের দুই মাসের (এপ্রিল ও মে) ১ লক্ষ ১৩ হাজার টাকা বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে। অবশিষ্ট বকেয়া বিদ্যুৎ বিলগুলো পরিশোধের চেষ্টা চলছে।

Admin / Admin

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত