ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৮-৬-২০২৬ দুপুর ৪:৩৭
১৮ জুন ২০২৬ খ্রি. উপজেলা মৎস্য কর্মকর্তা, কেরানীগঞ্জ, ঢাকা এবং হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন সড়কে নিরাপদ খাদ্য (মৎস্য) ও জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় একাধিক পরিবহন তল্লাশী করে আনুমানিক ১২০ (একশত বিশ) কেজি জেলিমিশ্রিত পুশচিংড়ি জব্দ করা হয়। অসাধু ব্যবসায়ীরা ওজনের চেয়ে দাম বেশি পাওয়ার জন্য চিংড়িতে ক্ষতিকর জেলি মেশান। এই জেলি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিডনি ও লিভারের কার্যক্ষমতা হ্রাস সহ ক্যান্সারের ঝুঁকি তৈরি করে। জেলি মিশ্রিত চিংড়ির মাথা ও লেজ খুব শক্ত এবং ফোলা মনে হবে। শরীর অস্বাভাবিকভাবে চকচকে হবে। চিংড়ির পেটে বা শক্ত অংশে আঙুল দিয়ে চাপ দিলে জেলি বের হয়ে আসতে পারে। রান্না করার পর জেলিগুলো গলে চিংড়ি চুপসে যায় এবং মাছের স্বাভাবিক স্বাদ নষ্ট হয়।
 
জব্দকৃত জেলিমিশ্রিত পুশচিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা