ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ঢাকায় দুই বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের অভিযান।


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৪:২৩
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি টিম বাজার তদারকি করে। এ সময় তদারকি টিম কয়েকটি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে। 
 
আজ বুধবার সকালে রাজধানীর মোহাম্মপুর কৃষি মার্কেট কাঁচাবাজারে ও ফকিরাপুল কাঁচাবাজারে ২টি টিম কর্তৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
 
ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম , সবজি ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা , মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে। এছাড়াও কৃষি মার্কেট ভেঙে ফেলায় পার্কিংএ দোকান বসানো হলে বিভিন্ন মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দোকানগুলো সরানোর জন্য বাজার কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।
 
 
রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারে ডিম, পিয়াজ, কাচামরিচ, মুরগী ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য ও বিক্রিয়মূল্য যাচাই করা হয়। এদের মধ্যে ডিম ও পিয়াজের দাম কিছুটা কমেছে বলে বাজার মনিটরিং এ দেখা যায়। মুরগী, চাল, আলু , পিয়াজসহ ও অন্যান্য পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেন। এ অভিযানের নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী