ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হিন্দু ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ৪:৩০

দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয়  উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু  সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে । অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা- শারদীয় দূর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে  উপদেষ্টা বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সব মানুষের নিরাপদ আবাস ভূমি। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের নতুন  বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।

তিনি আরো উল্লেখ করেন, দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী । জেলায় জেলায় মোতায়েন সেনাসদস্যরা পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত সদা তৎপর  রয়েছেন । পাশাপাশি শারদীয় দুর্গাপূজা ২০২৪ আনান্দঘন পরিবেশে নিরাপদে উদযাপনের লক্ষ্যে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্চ্ছোসেবক ৩২ হাজার পূজামন্ডপে ৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।

প্রতিদিন সকল কর্মকর্তা-কর্মচারী পূজামণ্ডপে ৮ ঘন্টা করে ৩ শিফটে দায়িত্ব পালন করবেন । তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা অত্যন্ত  উৎসব উদ্দীপনার সঙ্গে  উৎসবমুখর পরিবেশে  সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করবেন এই  প্রত্যাশা অন্তর্বর্তীকালীন  সরকারের । পাশাপাশি  অন্য  ধর্মাবলম্বীরা  সহযোগিতা ও সম্প্রীতি  প্রদর্শনের  মাধ্যমে অসাম্প্রদায়িক  বাংলাদেশে  দুর্গাৎসব উদযাপন সার্থক  ও সুন্দর  করে  তুলবেন  এই  প্রত্যাশাও ব্যক্ত করেন  তিনি । তিনি বাংলাদেশের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী