বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাজার তদারকি
ডিম, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর কারওয়ান বাজারে সোমবার (১৪ অক্টোবর) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ- এর নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বাণিজ্য উপদেষ্টা কারওয়ান বাজারস্থ কিচেন মার্কেটের চাল, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ডিম, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের নিকট থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতির তথ্য জানতে চান।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন, বন্যা, অতিবৃষ্টি ইত্যাদির কারণে ডিমের উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি সবজিসহ কিছু পণ্যের উৎপাদন নষ্ট হয়েছে। যার ফলে সাপ্লাই চেইনে কিছুটা ঘাটতির কারণে এ সকল পণ্যের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।ব্যবসায়ীদের যৌক্তিক লাভ করে ব্যবসা করার অনুরোধ জানান তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, উৎপাদনকারী, পাইকারী ও খুচরা বিক্রেতার মূল্যের ব্যবধান যেন সহনীয় পর্যায়ে থাকে তা টাস্কফোর্স কর্তৃক মনিটরিং করা হচ্ছে। কেউ অতি মুনাফা বা সুযোগ বুঝে মূল্য বৃদ্ধি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি জানান পণ্যের মূল্য বেঁধে দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। এ জন্য সাপ্লাই চেইন ঠিক রাখতে শুল্ক কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে।
বাজার তদারকি কার্যক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Admin / Admin
১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬
জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী
রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ
২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে
যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ
খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী
আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত