বীমা গ্রাহকরা ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন : সোনালী লাইফ
বাংলাদেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্সুরেন্সের বীমা গ্রাহকরা এখন থেকে ডিজিটাল স্বাস্থ্য সেবা পাবেন বলে ঘোষণা দিয়েছেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি বলেন ডিজিটাল জীবন বীমার পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্য সেবাও দেয়া হবে সোনালী লাইফ ইন্সুরেন্স গ্রাহকদের।
আজ সোমবার সোনালী লাইফ ইন্সুরেন্স ও টেলি মেডিসিন সেবা দানকারী প্রতিষ্ঠান মিল্ভিক বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোনালী লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী লাইফের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, মিলভিক বাংলাদেশের পক্ষে কান্ট্রি ম্যানেজার মোঃ শিহাব উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, এএমডি এমদাদুল হক সাহিল, মিলভিকের কান্ট্রি লিড (ফাইন্যান্স) রিয়াজ মোস্তফা, ইসরাত মোস্তফা সহ সোনালী লাইফের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
এই চুক্তির আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীগণ মিলভিক বাংলাদেশ এর টেলিমেডিসিন সেবা গ্রহন করতে পারবে এবং মিলভিক বাংলাদেশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর পরিকল্প সমূহ মিলভিকের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও সহজলভ্য উপায়ে তার গ্রাহকদের কাছে পৌঁছে দিবে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন:“গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় আমাদের গ্রাহকরা স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একই সঙ্গে সহজেই পাবেন। এটি সোনালী লাইফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ শিহাব উদ্দীন বলেন:“সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে গ্রাহকেরা শুধু মানসম্মত স্বাস্থ্যসেবাই পাবেন না, বরং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।”
Rp / Rp
১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬
জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী
রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ
২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে
যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ
খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী
আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত