যাত্রাবাড়ীতে ২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম। গ্রেফতারকৃতের নাম মোসা: বেবি আক্তার (৪৫)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২৯ কেজি গাঁজা ও মাদক বিক্রির জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২.৪৫ ঘটিকায় যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডেমরা জোনাল টিম।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের ইউটার্নে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নারী মাদক কারবারি বেবি আক্তারকে ২৯ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বেবি আক্তার জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকার গাঁজা ব্যবসায়ীদের নিকট হতে স্বল্পমূল্যে গাঁজা ক্রয় করে কৌশলে বাসযোগে ঢাকায় বিক্রির উদ্দেশে নিয়ে আসতো। আজ দুপুরে সে বস্তাবর্তি গাঁজাসহ বাস থেকে নেমে রাজধানীর বিভিন্ন গাঁজা ব্যবসায়ীর নিকট বিক্রির জন্য মাতুয়াইল এলাকায় অবস্থান করছিলো। বেবি আক্তার স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন গাঁজা ব্যবসায়ীর নিকট অধিক মূল্যে বিক্রি করতো।
গ্রেফতারকৃত বেবি আক্তারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
Rp / Rp
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা
Link Copied