ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নতুন প্রজন্মের স্বপ্ন রক্ষায় রাজনৈতিক দলসহ সবাইকে একসাথে কাজ করতে হবে - মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৫:৩০

আন্দোলনে নতুন প্রজন্মরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছে তা রক্ষায় ছাত্র, নাগরিক সমাজ সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে কাজ করতে হবে--

 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন,  আন্দোলনে নতুন প্রজন্মরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছে তা রক্ষায় ছাত্র, নাগরিক সমাজ সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে কাজ করতে হবে। যাতে সমাজের প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ফিরে পায়।

তিনি বলেন, এখন সময় এসেছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। যেখানে থাকবে না কোনো অন্যায়, দুর্নীতি, নির্যাতন যা আমাদেরকে শিখিয়েছে তরুণ প্রজন্মরা। এজন্য সকল দুর্নীতি থেকে মুক্ত হতে জাতীয় দর্শন চাই।

তিনি আজ ঢাকায় গুলশানের একটি স্থানীয় হোটেলে " নাগরিক সমাজ : অতীত, বর্তমান ও ভবিষ্যত " শীর্ষক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।

জাতীয় পরামর্শ সভায় সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক ও গণস্বাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক রাশেদা কে, চৌধূরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা অংশ নেন পানি সম্পদ এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপার্সন ড. হোসেন জিল্লুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধূরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি , সিপিডির গবেষণা পরিচালক ড.খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, সমন্বয়ক উমামা ফাতেমা, নাফিজা জান্নাত ও সৌমিক দত্তসহ প্রমূখ বাংলাদেশেরস্বাধীনতার ৫০ বছর: আর্থসামাজিক পরিবর্তনে নাগরিক সংগঠনের ভূমিকা শীর্ষক গবেষণা কর্ম থেকে আলোচনা করেন ।

সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, গবেষক, রাজনীতিবিদ এবং দেশি-বিদেশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে নিজেদের প্রত্যাশা, মতামত ঔ সুপারিশ তুলে ধরেন।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী