বেকারত্ব দূরীকরণে "ইসলামী ব্যাংক অব জাম্বিয়া" বড় ভূমিকা রাখবে- দয়াল কুমার বড়ুয়া।
মসজিদ সমাজ বাংলাদেশ এর উদ্যোগে আজ ধানমন্ডিতে ইসলামী ব্যাংক অব জাম্বিয়া প্রতিষ্ঠা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় আদিব গ্রুপের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া আফ্রিকার জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশি তরুণদের দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে কৃষি ও অন্যান্য বিভিন্ন খাতে নিয়োজিত করার সম্ভাবনার কথা তুলে ধরেন।
দয়াল কুমার বড়ুয়া শ্রমশক্তি রপ্তানির সরকারিভাবে উদ্যোগ নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ থেকে কোটি কোটি বেকার তরুণদেরকে যদি সরকারি উদ্যোগের মাধ্যমে আফ্রিকা অঞ্চলের বিস্তৃত কৃষি জমিতে কর্মসংস্থান ও পুনর্বাসনে পাঠানো সম্ভব হয়, তাহলে তা হবে আমাদের দেশের জন্য এক বিশেষ মাইলফলক। বিষয়টি জনবান্ধব অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রস্তাবনা আকারে ইসলামী ব্যাংক অব জাম্বিয়ার সাথে যৌথভাবে পেশ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মসজিদ সমাজ বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব নওয়াব আলী ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের মেয়াদ যদি অন্ততপক্ষে তিন বছর হয়, তাহলে যাবতীয় সংস্কার করে বাংলাদেশকে একটি সুন্দর সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। এক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণসহ সরকার নির্বাচনের একটি সুন্দর ব্যবস্থা ও জনবান্ধব প্রশাসন উপহার দিতে সক্ষম হবে। সরকারকে বেকারত্ব দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মসজিদ সমাজ বাংলাদেশ এবং ইসলামী ব্যাংক অব জাম্বিয়া গুরুত্বপূর্ণ সহযোগিতা করবে বলে তিনি অঙ্গীকার করেন।
বিশ্ব মুসলিমের জন্য একটি বিশ্ব ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, একটি বিশ্ব ইসলামী ব্যাংক হলে শুধু মুসলিমদের জন্য কাজ করবে না বরং সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য এই ব্যাংক কল্যাণমূলক কাজ করবে। তাই তিনি সরকারের নিকট দ্রুত এই ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে যাবতীয় সহযোগিতার আশা করে উপস্থিত সুধীজনকে ব্যাংকের ডিরেক্টরশীপ গ্রহণের জন্য আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আল আরাফা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক এবং মসজিদ সমাজ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া, আদিব গ্রুপের চেয়ারম্যান বুদ্ধিস্ট রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ফাউন্ডার ও চীফ এক্সিকিউটিভ লায়ন এম. কে. বাশার, চট্টগ্রামের রাবেয়া মেমোরিয়াল হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপক এহসানুল মৌলা, বিশিষ্ট সমাজকর্মী ও অ্যাক্টিভিস্ট ডাক্তার এটিএম দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাফায়েত উল্লাহ প্রমুখ।
Rp / Rp
১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬
জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী
রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ
২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে
যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ
খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী
আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত
"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"
Link Copied