সকলের সমন্বয়ের মাধ্যমে আমরা সমাজ থেকে নির্যাতন কমাবো - উপদেষ্টা শারমীন এস মুরশিদ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি বসুন্ধরা আবাসিক এলাকার ভাটারা থেকে আসা খাদিজা(৯) গৃহকর্মী কর্তৃক শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার শিশুকে এবং ওসিসিতে আরও ভর্তিকৃত শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত শিশুদের দেখতে যান এবং তাদের খোজ খবর নেন । তিনি দায়িত্ব পালনকারী চিকিৎসকদেরকে নির্যাতিত শিশুদের নিবিড় পরিচর্যা ও সুচিকিৎসা দিয়ে সুস্থতা করার জন্য গুরুত্বারোপ করেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন ।
এর আগে মাননীয় উপদেষ্টা মেডিকেল কনফারেন্স রুমে এক মিটিংএ বলেন, সমাজে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আমাদের ক্যাম্পেইন করতে হবে । ভিক্টিমদের মামলাগুলো দ্রুত শাস্তির আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে সমাজ থেকে শিশু ও নারী নির্যাতন কমে আসবে ।
উপদেষ্টা আরও বলেন, নারী ও নির্যাতন রোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং হাসপাতালের ইমারজেন্সিতে যেন সিট খালি থাকে যাতে আমার শিশু ও নারীরা দ্রুত সেবা পায়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি সকলের সমন্বয়ের মাধ্যমে আমরা সমাজ থেকে নির্যাতন কমাবো। শক্ত হাতে নিবিড়ভাবে আমরা এ কাজ করতে চাই বলে তিনি উল্লেখ করেন । তিনি চিকিৎসক, আইনজীবী এবং পুলিশকে নির্যাতিত শিশুদের সরেজমিনে গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য এবং মামলা পরিচালনা করার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল