ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে হবে - উপদেষ্টা শারমীন এস মুরশিদ


মাসুম বিল্লাহ , বিশেষ প্রতিনিধি photo মাসুম বিল্লাহ , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৪ রাত ৮:৩৮

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটি শিশুর বিকাশ ও সামগ্রিক উন্নয়নে সবাই মিলে আজকের শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত গাড়তে হবে । তিনি প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ, সুরক্ষার জন্য  সমাজ, প্রতিষ্ঠান ও অভিভাবকসহ সকলের দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন ।

তিনি আজ ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে 'প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার ' এই প্রতিপাদ্যের এবারের বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ এর সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.মাখদুমা নার্গিস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামাল, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম এবং অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান মাজেদা শওকত আলী প্রমুখ ।

উপদেষ্টা বলেন, শিশুদের জন্য একটি অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করতে হবে । যেখানে তাদের মতামতকে সম্মান জানানো হবে এবং নীতিনির্ধারণে তা যথাযথভাবে বিবেচনা করা হবে । তিনি আরো বলেন প্রতিটি শিশুর বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিতে আইন ও নীতির জায়গায় আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, সেসব পরিকল্পনা নেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন ।

পরে তিনি সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন ও খেলাধুলা প্রতিযোগিতায় ২৪ জন শিশুকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন ।

এর আগে উপদেষ্টা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে এ প্রতিষ্ঠানের গৃহীত শিশু হাসপাতালে অসহায়, দু:স্থ প্রতিবন্ধী শিশুদের পুষ্টি, চিকিৎসা ও পরিচর্যার উপর বৃহত্তর কর্মযজ্ঞের একটি প্রেজেনটেশন দেখেন। 

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী