ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদলের সাক্ষাত।


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৪:৫৬
বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত করেন। সোমবার (২৮ অক্টোবর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।  
 
বস্ত্র ও পাট এবং জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, 'বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া উভয় দেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। কোরিয়া এদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। কোরিয়ার সাথে সংশ্লিষ্ট একাধিক প্রকল্প মন্ত্রণালয়ে চলমান আছে। দেশে বিভিন্ন খাতে অনেক কোরিয়ার মানুষ কাজ করছে।
 
বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন  আরও বলেন,” বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন নিরাপদ। আমরা পিপিপি ও দীর্ঘমেয়াদি লীজের মাধ্যমে বন্ধ হয়ে পরে থাকা মিলগুলোকে উতপাদনে নিতে চাচ্ছি। কাল প্রাণ গ্রুপকে লীজের মাধ্যমে  দুটি মিল হস্তান্তর করেছি। প্রাথমিকভাবে ৩০ বছরের জন্য দিলেও পরে সময়সীমা বৃদ্ধি করার সুযোগ থাকে। প্রতিটা মিল এর যোগাযোগ ব্যবস্থা ভালো। বিনিয়োগকারীর জন্য লীজ প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রক্রিয়া উন্মুক্ত। এছাড়া নৌখাতে বিশেষ করে ডকইয়ার্ড ও জাহাজ নির্মাণ শিল্পে অপার সম্ভাবনা আছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা যৌথ উদ্যোগ নেয়ার মাধ্যমে এখানে বিনিয়োগ করার সুযোগ রয়েছে।
 
কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে জানায়, 'কোরিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। কোরিয়া বাংলাদেশের অন্যতম পাট আমদানীকারক দেশ।  প্রতিনিধিদল খুলনাতে অবস্থিত মিল সরাসরি পরিদর্শনের আগ্রহ জানায় এবং এ ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতার কথা বলেন। বস্ত্র ও পাট উপদেষ্টা সভাতে উপস্থিত মন্ত্রণালয়ের সচিবকে পরিদর্শনের ব্যাপারে সার্বিক সহযোগিতা করার নির্দেশ করেন।
 
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী