ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সন্ত্রাস মাদক চুরি ছিনতাই চাঁদাবাজি অংশিজন ও সবুজবাগ থানা সমন্বয়ে পূর্বাচল পরিষদ কতৃক আয়োজিত মত বিনিময় সভা


মোহাম্মদ মনির photo মোহাম্মদ মনির
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ৪:৪০
বক্তৃতা দিচ্ছেন আজাদ মোহাম্মদ সাদেকুল ইসলাম (সালাম ডেইরি)
বক্তৃতা দিচ্ছেন আজাদ মোহাম্মদ সাদেকুল ইসলাম (সালাম ডেইরি)

মায়াকানন,আহম্মদবাগ,সবুজবাগ,কদমতলা, রাজারবাগ ও অন্যান্য আবাসিক এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে সবুজবাগ থানার আংশিক এলাকা, এখানে এখানে রয়েছে মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল,স্কুল -কলেজ,মসজিদ ও মাদ্রাসা একাধিক কবরস্থান, খেলার মাঠ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ডিজিটাল সেন্টার,খেলাধুলা ও সংস্কৃতির বিকাশের জন্য একাধিক অধিক ক্লাব বা সামাজিক প্রতিষ্ঠান তন্মধ্যে পূর্বাচল পরিষদ অন্যতম ১৯৫২ সালে সামাজিক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন তৎকালীন কতিপয় তরুন যুব সমাজ। হাজী ইউসুফ সাহেবর জমিতে লায়ন আব্দুল জব্বার খান একটি সামাজিক প্রতিষ্ঠান ভিত্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন। মায়াকানন দেশ-জাতিতে রেখেছে অনন্য অবদান, বাংলা চলচিত্র নায়ক রাজ- রাজ্জাক, সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রথম সবাক চলচিত্র নির্মাতা আব্দুল জব্বার খান,সূর্য দিগল বাড়ি নির্মাতা শেখ নিয়ামত আলী, সাঈফুদ্দিন আহমেদ (কৌতুক অভিনেতা)। খেলাধুলায় সাতারে লিটু, হ্যান্ডবলে সেন্টু,সাদী,জাহিদ মাহমুদ,ফুটবলে মাসুম (BIWTA) মাসুদ (কেরী), জাতীয় পর্যাযে অবদানকে পূর্বাচল পরিষদ মায়াকানন শ্রদ্ধার সাথে স্বরন করে।রাজধানীর মতিঝিলের সন্নিকটে সবুজ বাগ থানার অন্তর্ভুক্ত মায়াকানন, আহম্মদবাগে এখন সন্ত্রাস, মাদক,চাঁদাবাজি, বখাটেপনার উৎপাত,ইভটিজিং চলছে। কমলাপুর,কদমতলা,অভয়বিনদিনী,আহম্মদবাগ স্কুল ও কলেজ সমূহে সামনে অনিরাপদ পরিস্থিতিতে আপনার আমার সন্তানেরা। গত কাল এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে পূর্বাচল পরিষদ এলাকার মুরুব্বিগনকে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি পদ অলঙ্কৃত করেন মো: ইয়াসিন আলী (ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজবাগ থানা) তিনি বলেন মায়াকানন, আহম্মদবাগ শিক্ষিত উচ্চ- মধ্যবিত্ত শ্রেণির বসবাস। শান্তি প্রিয়, সংকৃতি,ধর্ম পরায়ন নাগরিকের জন্য সবুজবাগ থানা কাজ করে চলেছে। আমাদের লোকবল  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যোগদান করেছে।  পুলিশ পর্যাপ্ত নয়। আশেপাশের ওহাব কলোনী ও মুগদাপাড়া থেকে মাদকাসক্ত,উশৃংখল কতিপয় যুবকের সাথে স্থানীয় ছেলেপেলের সহযোগীতায় এলাকায় চুরি,ছিনতাই,ওচাদাবাজি মত অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। এলাকায় অবৈধ বাজার,লেগুনা,ব্যাটারী চালিত অটোরিকশা সন্ত্রাসী, মাদকাসক্তদের রুটিরুজি উৎস,এসব উৎখাতে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের সাথে কাজ করতে চাই,আশা করি সহযোগীতা করবেন। অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন নূর উদ্দিন আহমেদ নূরু (পরচালক N tv) বলেন মায়াকাননের ছেলেপেলে ব্যতিত বহিরাগত কেহ সন্ত্রাস অরাজকতা করতে পারেনা ?  আরো বক্তব্য রাখেন নওশের  হায়াত খান সুমু (প্রধান উপদেষ্টা পূ.প) মাহাবুব উদ্দিন মাসুম,সাইদুর রহমান, শাহীন বাকাউল,আজাদ মোহাম্মদ সাদিকুল ইসলাম(সালাম ডেইরি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিদুল হক তিনি বলেন শুধু মায়াকানন,আহম্মদবাগ নয় ৫নংওয়ার্ডের সকল নাগরিকের সুযোগ সুবিধা সমূহ এলাকার মুরুব্বি, সিটি করপোরেশন, থানা প্রশাসনকে নিয় সন্ত্রাস,মাদক,চাদাবাজ নির্মূল করতে চাই,পূর্বাচল পরিষদের মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জনিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী