ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত


আব্দুল্লাহ বিন ফজল রাজিব photo আব্দুল্লাহ বিন ফজল রাজিব
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ৪:১১

কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত ১০০ দিনের বিশেষ কর্মসূচি উপলক্ষ্যে সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং ২য় কর্মকর্তাগণের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ১৭ নভেম্বর ২০২৪ তারিখ হোটেল নূরজাহান গ্র্যান্ড, সিলেট-এ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব জনাব ড. এ এফ এম মতিউর রহমান। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান জনাব মুহাম্মদ মাসুদুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব মো: মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব মনোজ রায়, ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: মোমতাজ উদ্দিন, বোর্ড সচিব জনাব মো: ইকবাল হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে পিছিয়ে পড়া সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের মাধ্যমে ব্যাংককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক উন্নত গ্রাহক সেবা, ঋণ প্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের আদায় বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নতকরণ, কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে ১০০ দিনের কর্মসূচি সফল করার আহবান জানান। তিনি আরও উল্লেখ করেন, এই সিলেট অঞ্চল হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের অঞ্চল। এই পূন্যভূমির পিছিয়ে পড়া যুবরা কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে দেশের উন্নতিতে অবদান রাখবেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ