ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৭-১২-২০২৫ বিকাল ৬:৫৭

দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।’

নোটিশে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজ ভিসা জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখে স্লট প্রদান করা হবে। এ বিষয়ে আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং নিয়মিত ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে হালনাগাদ তথ্য জানতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। যার ফলে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০২৫ সালের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আইভিএসি সংক্রান্ত আরও তথ্যের জন্য আবেদনকারীদের ivacbd.com ওয়েবসাইট অথবা হটলাইন নম্বর ০৯৬১২ ৩৩৩ ৬৬৬ ও ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Masum / Masum

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী