বর্তমান সরকারের রাজনৈতিক কোনো অভিলাষ নেই তবে নির্বাচন কবে স্পষ্টভাবে বলা সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক কোনো অভিলাষ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কিছু বিষয়ে সংস্কারকাজ চলমান। এসব সংস্কার সম্পন্ন হলেই নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে এই সরকার সরে যাবে। তবে পরবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেটা এখনই সুস্পষ্ট করে বলা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে তিনি ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে আলোচনার বিষয়ে উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলাপ করেছি। অবৈধ অভিবাসীদের ফেরানো নিয়ে তাদের সঙ্গে আমাদের একটা প্রক্রিয়া আছে। তারা বলেছে, আমরা যেন তাদের ফেরত নেই। আমরা নিচ্ছি। ইতালি নিয়ে আমাদের কিছু ঝামেলা আছে। পশ্চিমা দেশগুলো অভিবাসন নিয়ে যে বার্তা দিচ্ছে সেটার সঙ্গে আমাদের একমত না হয়ে উপায় নাই। আমাদের উচিত বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করা।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য, এখন যেটুকু সময় লাগে। তবে আমরা স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেওয়া সম্ভব হবে। কারণ, কতগুলো কমিশন কাজ করছে। তাদের প্রতিবেদন পেলে আমরা বুঝতে পারব কত দ্রুত আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব।
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের আগ্রহ রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, তারা (যুক্তরাজ্য) আমাদের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে কীভাবে আমাদের সহায়তা করতে পারে। আমি বলেছি, এখানে আমাদের কারও রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই।
এ সময় তৌহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে তিনি কবে নাগাদ যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে