বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশে এখন ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। কোরিয়ার বিনিয়োগকারীগণ বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ সোমবার বিকালে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত Mr. Park Young-sik
এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। স্বাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ছাত্রজনতার অভ্যূত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পিছনে ফেরা যাবে না। এসময় বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন , বাংলাদেশ - কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুইদেশই লাভবান হবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও জনগণের সাথে জনগণের সম্পর্কোন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা কোরিয়ার রাষ্ট্রদূতকে লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়া শিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের রপ্তাণি প্রক্রিয়াকরণ অঞ্চলে কোরিয়ার আরো বেশি বিনিয়োগ প্রত্যাশা করেন।
কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের যুব শ্রেণির মানুষের সংখ্যা বেশি। টেকনলোজিতে তাদের দক্ষতা বৃদ্ধিতে কোরিয়া কাজ করতে চায়।এসময় তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে তাদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।
রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশে দুই একটি সিলেক্টেড খাতে বিনিয়োগ করলেও কোরিয়া ইতোমধ্যে অনেক খাতেই বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বিনিয়োগ আরো বাড়বে।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল