ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

পাঁচ বিসিএস এর যাচাই-বাছাই শেষে স্বচ্ছতার সাথে ১৮১৪৯ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে : জনপ্রশাসন সচিব


এম এস হোসাইন photo এম এস হোসাইন
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ২:২৪

বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোঃ মোখলেছুর রহমান। এ সময় তিনি ৪৩ থেকে ৪৭ তম বিসিএস এর সকল নিয়োগ কার্যক্রম ব্যাখ্যা করেন । 

৪৩তম বিসিএসে ২০৬৪ জনের গেজেট প্রকাশিত হয়েছে। ০১ জানুয়ারি ২০২৫ তারিখ যোগদানের জন্য নির্ধারিত আছে। গেজেট প্রকাশের পর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনার সৃষ্টি হওয়ায় Clean Image এর প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থা- এনএসআই ও ডিজিএফআই এর মাধ্যমে অধিকতর যাচাই- বাছাই চলমান আছে।

০৫ আগষ্ট পূর্ববর্তী সময়ে বিসিএস ৪৪তম এর মৌখিক পরীক্ষা চলমান ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১১৭৩২ জন। তন্মধ্যে ৩৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ০৫ আগষ্ট পরবর্তী পরিস্থিতিতে গত ২৫ আগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার স্বার্থে আগের নেওয়া ৩৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর অর্থাৎ ১১৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

৪৫তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় ১২৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রথম পরীক্ষক কর্তৃক মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে ছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে এই লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে।

৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে ২০২৪ তারিখ প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ ১০৬৩৮ জন যোগ করে সর্বমোট ২১২৭৬জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩৪৮৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে অধিযাচন প্রেরণ করা হয়েছে।

৪৩তম বিসিএস থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত মোট ১৮১৪৯ জনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ