ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে -- ধর্ম উপদেষ্টা 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১১-২০২৪ বিকাল ৫:৯

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তারা সমাজের বোঝা নয়।
প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে। 

আজ দুপুরে রাঙ্গামাটির কাউখালি উপজেলার জামিয়া শায়খ জমিরউদ্দীন আল ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত শিক্ষা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন,  প্রতিবন্ধীদের জন্য ধর্মীয় ও কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ জাতীয় শিক্ষা তাদেরকে স্বনির্ভর হতে বিশেষভাবে সহায়তা করবে। তারা সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে। এছাড়া এরূপ শিক্ষার মাধ্যমে তাদের মনোবল, দক্ষতা ও নৈতিকতার বিকাশ ঘটবে।

উপদেষ্টা এ মাদ্রাসার ব্রেইল পদ্ধতিতে অন্ধ ছাত্রদের পবিত্র কুরআন, বাংলা, গণিত, ইংরেজি ও সমাজ শিক্ষা দানের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ হেলাল উদ্দিন বিন জমিরউদ্দীনের সভাপতিত্ব এ সেমিনারে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সেমিনার শেষে উপদেষ্টা শায়খ জমিরউদ্দীন জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এর আগে সকালে উপদেষ্টা হাটহাজারি থানা মডেল মসজিদের স্থান পরিদর্শন করেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ