রংপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে স্থানীয় সরকার উপদেষ্টার শীতবস্ত্র বিতরণ
আজ(মঙ্গলবার) সকালে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- রংপুর জেলার পীরগাছা উপজেলার পাওটানাহাট কলেজ মাঠ প্রাঙ্গনে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। সভা শেষে উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে বলা হয়, পীরগাছা থেকে চিলমারীর অর্থনৈতিক ও বাণিজ্যিক সমৃদ্ধি বাড়াতে পারে তিস্তার উপর একটি নতুন ব্রিজ। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্থানীয়দের সাথে নিয়ে নদী তীরবর্তী এলাকা সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্ভে করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও পীরগাছা উপজেলা সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন ও নতুন হলরুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপদেষ্টা।
পরে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় কাউনিয়া উপজেলার উন্নয়নে ৫০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি। শীতবস্ত্র বিতরণ ও সভা শেষে বিকেলে ঢাকায় ফিরে আসেন উপদেষ্টা।রংপুর সফরে স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), উপদেষ্টা’র সহকারী একান্ত সচিব এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপদেষ্টা’র সফরসঙ্গী ছিলেন।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Link Copied