ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

রূপগঞ্জে রাস্তার অভাবে সনাতন পল্লীর মানুষের শত বছরের দূর্ভোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২৪ বিকাল ৫:১৭
রূপগঞ্জ সদর ইউনিয়নের টানমুসুরী গ্রাম। এই গ্রামে দুই শতাধিক সনাতন পরিবারের বসবাস। তাবিজ তৈরী করে তাদের জীবন জিবিকা। গ্রামটির ভৌগলিক গুরুত্ব অনেক। গ্রাম লাগোয়া সেনাবাহিনীর জলসিড়ি প্রকল্প। ইংরেজী মাধ্যম স্কুল, স্যাটেলাইট সিটি পূর্বাচল, আন্তর্জাতিক স্টেডিয়াম, নয়নাভিরাম তিনশো ফিট সড়ক। ৫ কিলোমিটার দুরত্বে রাজধানী ঢাকা। অথচ একটি আভ্যন্তরিন রাস্তার অভাবে শত বছরের দূর্ভোগ এই গ্রামের মানুষের । বছরের পর বছর ভোটের সময় প্রতিশ্রুতি, আশ্বাস পেলেও বাস্তবায়ন আর হয়না।
এ যেনো বাতির নীচে অন্ধকারের গল্প।
 
স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান,বংশ পরস্পরায় আদিকাল থেকেই টান মুসুরি গ্রামে তাদের বসবাস। এক সময় এ এলাকার মানুষের বর্ণিল জীবন ছিল। দেশে তখন একমাত্র তাদের গ্রামেই তাবিজ মাদুলী তৈরী হতো। ছিল বিস্তর কৃষী জমি। দেশ ভাগের পর অনেকে ভারতে চলে গেলেও কিছু সংখ্যক বাসিন্দা বাপ দাদার ভিটে আঁকড়ে রয়েছেন। গ্রামের চারদিকে নামি-দামি আবাসন কোম্পানী৷ তাবিজে মানুষের ভাগ্য পরিবর্তনের ইঙ্গীত থাকলেও ভাগ্য বদলায় না তাদের।  দুইশো পরিবারের চলাচলের জন্য নেই গ্রামের ভেতর আভ্যন্তরিন সড়ক। তাই তাদের চলাচল কারো বাড়ির উঠান, বাগান, সীমানা ডিঙ্গিয়ে।
গ্রামের বাসিন্দা অর্জুন কুমার জানান, তাদের তৈরি তাবিজ বিক্রির সময় মাথায় বড় বস্তা নিয়ে মালামাল প্রধান সড়কে তুলে দিতে হয়। আবার একই কষ্ট তাবিজ তৈরির কাঁচামাল কিনে আনায়। অথচ বাড়ির সামনে দিয়েউ নির্মাণ হচ্ছে ৮৭ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সড়ক।
 
আরেক বাসিন্দা চন্দন কুমার বলেন, সবচেয়ে বিড়ম্বনার শিকার হন তারা কেউ মারা গেলে,  তখন শবদেহ শ্মশানে নেয়া কষ্টকর হয়ে উঠে। 
আরেক বাসিন্দা নিত্যনন্দ জানান, কৃষী জমি যা ছিল সবই আবাসন কোম্পানী নিয়ে গেছে। এখন ভিটেবাড়ির প্রতি নজর তাদের। রাস্তা হয়ে গেলে কেউ ভিটে ছাড়তে রাজি হবে না। তাই আর রাস্তাও হয়না।
গ্রামের মুসলিম পরিবারের বয়োজ্যেষ্ঠ সিরাজুল ইসলাম বলেন, মাত্র ৫ কিলোমিটার দুড়ত্বে রাজধানী ঢাকা অথচ এই গ্রামের ভেতর কোন রাস্তাঘাট নেই। আদিকালে নৌকা যোগাযোগ ছিল। এখন হাউজিং কোম্পানী হবার কারনে পানিও আসে না। তাই বছরের পর বছর এমন দূর্ভোগ চলছে। এ ব্যাপারে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, মুসুরী আমার নিজের গ্রাম। এই গ্রামের হিন্দু পাড়ায় রাস্তার জন্য কয়েকবার উদ্যোগ নিয়ে মাপঝোঁক করেছি। কিন্ত জমির দাম বেড়ে যাওয়ায় কেউ জমি ছাড়তে চায়না বলে রাস্তাটি হচ্ছে না।
 
অপরদিকে, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার( ভূমি) উবায়দুর রহমান শাহেল জানান,  পরিবর্তিত পরিস্থিতিতে আমি এখানে প্রশাসকের দায়িত্ব পালন করছি। এমন একটি ডেভেলপমেন্ট এরিয়াতে চলাচলের রাস্তা নেই শুনে অবাক লাগছে। আমি সংশ্লিষ্ট লোকজন পাঠিয়ে সম্ভাব্যতা যাচাই করবো। যদি গ্রামবাসীর চাহিদা থাকে তাহলে অবশ্যই সেখানে রাস্তা হবে।

Rp / Rp

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত