নিজেদের মধ্যে সংস্কার ব্যতীত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয় -- উপদেষ্টা আসিফ মাহমুদ
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নিজ মন্ত্রণালয়ের আওতাধীন কোন অফিসের দেয়ালে কিংবা কক্ষে আমার ছবি দেখতে চাই না; নিজেদের মধ্যে সংস্কার ব্যতীত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে না।
আজ (বুধবার) ঢাকা ওয়াসা(পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ) পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।
এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শুরুতে প্রবেশের পথেই দরজায় আমার একটি ছবি দেখতে পেলাম; আগে যেখানে ফ্যাসিস্ট হাসিনার ছবি ছিল, এখন সেখানে আমার ছবি। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য তিনি বলেন, তাহলে পরিবর্তনটা আসলে হলো কোথায়? এ বিষয়টি পরিহার করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। জুলাই গনঅভ্যুত্থানের শহীদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ছবি কিংবা প্রদর্শনী রাখাকে উৎসাহিত করেছেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ওয়াসার নাম শুনলেই মানুষ মনে করে দুর্নীতির আখড়া, এই বদনাম ঘুচিয়ে সকলে একসাথে কাজ করে এবং দুর্নীতি মুক্ত করে গুড উইল বাড়াতে হবে।রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে, শ্রম ও নিষ্ঠার সাথে কাজ করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান তিনি। আগামীর নতুন বাংলাদেশে ওয়াসাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলেন উপদেষ্টা।
মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, পানির অপর নাম জীবন, কিন্তু সেই পানি আবার মৃত্যুর কারণ হয়, যদি দূষিত থাকে। নগরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে এবং শুষ্ক মৌসুমে পানির সরবরাহ বৃদ্ধিতে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়াও নগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতিকল্পে গুরুত্ব আরোপ করেন তিনি। স্থাপিত পানি শোধনাগারগুলো কেনো সম্পূর্ণ ক্যাপাসিটিতে কাজ করতে পারছে না সেই বিষয়ে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ প্রদান করেন উপদেষ্টা।
মতবিনিময় সভায় অংশগ্রহনের আগে ঢাকা ওয়াসা ভবনের নিচতলায় জুলাই গনঅভ্যুত্থান ২০২৪ এর ফটো গ্যালারীর শুভ উদ্বোধন করেন তিনি। “মার্তৃভূমি অথবা মৃত্যু” এবং “জেগে উঠি একসাথে, বৈষম্যহীন বাংলাদেশে” প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে ঢাকা ওয়াসাকে নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন সভার সভাপতি ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল