ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

১৮ কোটি মানুষকে অশান্তি করে ভারত যেমন বাঁচতে পারবেনা, তেমনি ভারতও একা চলতে পারবে না - উপদেষ্টা শারমীন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১২-২০২৪ বিকাল ৬:৪১
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এদেশের ১৮ কোটি মানুষকে অশান্তি করে ভারত যেমন বাঁচতে পারবেনা, তেমনি ভারতও একা চলতে পারবে না। ভারতকে একটি সংবেদনশীল নেতৃত্বে আসতে হবে তাহলেই ভারতের সাথে সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারবো এবং সুসম্পর্ক বজায় রাখতে পারবো।
 
তিনি আজ অফিসার্স ক্লাব ঢাকা  মহিলা কমিটি কর্তৃক আয়োজিত ৫-৭ ডিসেম্বর বার্ষিক আনন্দ মেলা ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
অনুষ্ঠানে মহিলা কমিটির সভানেত্রী সেলিনা  আক্তার পপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অফিসার্স ক্লাবের সম্পাদক এবিএম আব্দুস সাত্তার, ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রাজেক , মহিলা কমিটির সম্পাদক রুবিন খালেক ও কমিটির সদস্যবৃন্দ।
 
উপদেষ্টা প্রধান অতিথির বক্তৃতায় অর্থনীতিতে আমাদের মেয়েদের উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে বলেন,  আমাদের দেশে নারী কেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, এর ফলে ইকনোমিক গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। এটা দেশের জন্য বড় অর্জন। ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা মাধ্যমে আমরা যেন আমাদের এই রাষ্ট্রের সম্ভাবনাকে এগিয়ে নিতে পারি এবং বঞ্চিত মানুষের বেঁচে থাকার অবলম্বনে  সংবেদনশীল সামাজিক ব্যবসা ইকোনোমিক চিন্তা ধারায় একটি সুন্দর সমাজ গড়তে পারি এ আশাবাদ ব্যক্ত করেন। 
 
তিনি বলেন,  বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা। এ অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে একটি সুন্দর সমাজ তথা দেশ গড়তে বদ্ধপরিকর। তিনি বলেন ৭১ আমাদের দেশ দিয়েছে, পতাকা দিয়েছে, মাটি দিয়েছে কিন্তু কাঙ্খিত দেশ দেয়নি। ৭১ এর মাথার মুকুট আমরা পদদলিত করেছি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে পারিনি, কৃষকদের উন্নয়ন করতে পারিনি বলেই তার পরিণত হচ্ছে ২০২৪ । 
 
তিনি আরো বলেন দুর্নীতিগ্রস্ত-অগণতান্ত্রিক রাষ্ট্রের নিষ্ঠুরতার কারণে বাধ্য হয়ে আমাদের ছাত্র-জনতা ২০২৪ এর গণঅভ্যুত্থানে বিপ্লব ঘটিয়ে এ দেশকে নতুন করে পুনর্জন্ম করেছে । অতীতে যা ঘটে গেছে ১৫ বছরের শাসনামলে যে কাজ করে গিয়েছে, নৈতিকতার দিক থেকে এদেশে গড়ার কাজে নতুন করে ভাবতে হবে , তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সকলের প্রচেষ্টায় এদেশকে গড়ব এই হোক আমাদের অঙ্গীকার।
 
পরে তিনি বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ