আমরা সকলেই এ মাটির সন্তান, দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার : অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী বলেছেন, আমরা সকলেই এ মাটির সন্তান, দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
শনিবার (০৭ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকালে মিরপুর মডেল থানা এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সে পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী বলেন, জনগণ পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে। দেশকে গড়ার প্রত্যয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। পুলিশ প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত। জনগণের সেবা করার জন্যই আমরা প্রশিক্ষণ নিয়েছি।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের দেশপ্রেম যে কত শক্ত তার প্রমাণ আমরা ইতোমধ্যেই পেয়েছি কেননা ৫ আগস্টের পর যখন আইন-শৃঙ্খলার অবনতি হয়েছিল তখন সাধারণ মানুষই পাশে দাঁড়িয়েছিল। নতুন বাংলাদেশে আমরা আপনাদের সহযাত্রী হিসেবে ভূমিকা রাখতে চাই। এক্ষেত্রে স্বাভাবিক পুলিশিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যহত থাকবে। পুলিশ ও জনগণ পাশাপাশি কাজ করলে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা অনেক সহজ হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মিরপুর এলাকায় মাদক নির্মূলের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকায় ইভটিজিং প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। হকার, ভ্যানগাড়ির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের কাজ চলছে যাতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সামনে দীর্ঘ যানজট কমানো যায়। হয়রানিমূলক মামলা এবং গ্রেফতার যাতে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। তবে প্রকৃত অপরাধীরা কোন অবস্থাতেই ছাড় পাবেনা।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও মিরপুর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মিরপুর থানা এলাকার বিশিষ্ট নাগরিক মুন্সী বজলুল বকশী বলেন, আমি পুলিশকে ধন্যবাদ দিতে চাই। কারণ পুলিশ অনেকটা ধ্বংসস্তুপের মধ্যেই থানাগুলোর দায়িত্ব নেয় এবং আইন-শৃঙ্খলা উন্নয়নের কাজ দ্রুত শুরু করে। এলাকাভিত্তিক এই যে মত বিনিময় সভা শুরু হল এটি একটি অভূতপূর্ব উদ্যোগ। এর ফলে পুলিশের জনসম্পৃক্ততা বাড়ছে।
সভায় উপস্থিত মোকলেছুর রহমান বলেন, পুলিশ আমাদের ভাই। যারা থানায় নতুন যোগ দিয়েছেন তাদের কাছে মিরপুর এলাকা অপরিচিত। তাই আমাদের সকলের উচিত পুলিশকে যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে সহযোগিতা করা।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান, বিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মিরপুর বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied