ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ন্যায় প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা চাই--বাণিজ্য উপদেষ্টা


এম এস হোসাইন photo এম এস হোসাইন
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ১:৯
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন , ৫ আগস্টের বিপ্লবের পর একটা স্বল্পকালীন সরকার এসেছে।আমাদের মৌলিক কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রিফর্ম করা এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচন করা। আমাদের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই আর সেক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।
 
গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ওয়ালটন আয়োজিত ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন (এটিএস) এক্সপো-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। 
 
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সরকারের পলিসি সাপোর্ট অনেকেই পায় কিন্তু তাকে সাসটেইনেবলভাবে সঠিক জায়গায় ব্যবহার সবাই করতে পারে না। ওয়ালটন এদিক থেকে সঠিকভাবে নিজেদের পণ্যে বৈচিত্র‍্য রক্ষা করে সরকারের সহযোগিতাকে ব্যবহার করেছে, যা প্রশংসনীয়।’ 
 
শেখ বশিরউদ্দীন বলেন, ‘দেশের বাইরে বাংলাদেশের যারাই আছেন, সেখানে দেশীয় প্রযুক্তির কোনো পণ্য দেখতে পেলে তা সম্মানের ব্যাপার হিসেবে কাজ করে। এক্ষেত্রে ওয়ালটনকে আমি সম্মান করি, যে তারা নিজেদের প্রযুক্তি দেশের বাইরে পৌঁছে দিচ্ছে।
 
জাতি হিসেবে গর্ব করার মতো একটি প্রতিষ্ঠান হলো ওয়ালটন। ওয়ালটনের এতো অপরিসীম প্রচেষ্টা -যা দেখে আমি ব্যক্তিভাবে উচ্ছসিত বলে যোগ করেন তিনি। 
 
এটিএস এক্সপোর সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ২০২৬ সালে যে এলডিসি গ্রেজুয়েশন হতে যাচ্ছে তা লক্ষ্যমাত্রা ঠিক রেখে আমাদের খরচ আরো কমিয়ে আনতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আরো সাশ্রয় করা যায়।নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের গন্ডি বেরিয়ে বহি:বিশ্বের বাজারে যায়গা করে নিতে কাজ করতে হবে।
 
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন- ওয়ালটন হাইটেক এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী প্রমুখ।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী