ভোজ্যতেলের দাম বাড়লো কেজিতে ৮ টাকা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সভাপতিত্বে আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য সমন্বয় সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
সর্বসম্মতিক্রমে বৈঠকে নিম্নরূপ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ
১. আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্য বৃদ্ধির প্রবণতা বিবেচনায় এনে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ পূর্বক প্রতি লিটার খোলা সয়াবিন তেলে সর্বোচ্চ খুচরা মূল্য ১৫৭ টাকা, প্রতি লিটার খোলা পাম সুপার তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৫৭ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৭৫ টাকা এবং প্রতি ০৫ (পাঁচ) লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা ৮৫২ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েন বিজ্ঞপ্তি জারি করবে;
২. জাতীয় রাজস্ব বোর্ড পরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আমদানি পর্যায়ে আরোপিত বিদ্যমান সংযোজন কর (মূসক) এর মেয়াদ আগামী ১৫ ই ডিসেম্বর থেকে বৃদ্ধি করে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত নির্ধারণ করবে; এবং
৩. বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন প্রত্যেক মাসে ৫ তারিখ এর মধ্যে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের নিমিত্ত বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করবে এবং বাণিজ্য মন্ত্রণালয় তদনুযায়ী সভা করবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন , বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানসহ দেশের বিশিষ্ট ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied