ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পদত্যাগ করছেন স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন সম্ভাবনা দুদুক চেয়ারম্যান হওয়ার


এম এস হোসাইন photo এম এস হোসাইন
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ১২:২৪
ড. মোমেন ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।৮ ডিসেম্বর রোববার জমা দেয়া পদত্যাগপত্রে তিনি লিখেন, ব্যক্তিগত কারণে আমি জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ (অতিরিক্ত দায়িত্ব) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলাম। 
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা ড. আবদুল মোমেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ৩০ সেপ্টেম্বর সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব পদে তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আরেকটি প্রজ্ঞাপণ জারি করা হয়। উল্লেখ্য, ড. আবদুল মোমেনের লেখক নাম আন্দালিব রাশদী। কথাসাহিত্যিক, অনুবাদক, গবেষক, কলামিস্ট হিসেবে তিনি পাঠকপ্রিয় ও নন্দিত। ড. মোমেন ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান ও বিমানের এমডি ছিলেন। তার আগে নব্বইয়ের দশকে তিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস। এ ছাড়াও তিনি সাবেক প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহম্মেদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 
২০০৯ সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 
 
৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। ড. মোমেনের জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৭ সালে ঢাকায়। বিজ্ঞানের ছাত্র ড. মোমেন স্নাতকোত্তর পাঠ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে। পরে আইনও পড়েছেন, পিএইচডি করেছেন লন্ডনে। এ পর্যন্ত তার শতাধিক বই প্রকাশিত হয়েছে।
 
গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদ খালি রয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের নুতন চেয়ারম্যান হতে যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী