ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্য এবং ন্যায্যতাই হবে দুই দেশের পারষ্পরিক সম্পর্কের ভিত্তি - স্থানীয় সরকার উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২৪ বিকাল ৬:৫৬
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে; সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতেই দুই দেশের পারষ্পরিক সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে।
 
আজ বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি(বার্ড) কর্তৃক আয়োজিত "Achieving Sustainable Development Goals: Financial Inclusion & Rural Transformation" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
 
উপদেষ্টা আরো বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ দেখা যাচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ–ভারত উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বিষয়টি অবহিত করা হয়েছে। 
 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নাগরিক সেবা নিশ্চিতকরণে এবং গতিশীলতা বৃদ্ধিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয় সরকার পরিচালনা করা প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাথে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে কিংবা পরে হবে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। 
 
এর আগে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রামীণ উন্নয়ন এর মাধ্যমেই জাতীয় উন্নয়ন করা সম্ভব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বার্ড এবং আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডো) এর সমন্বিত উদ্যোগে আয়োজিত এ ধরণের প্রশিক্ষণ কর্মশালাকে উৎসাহিত করেন তিনি। এছাড়াও প্রশিক্ষণার্থীরা এই কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে গ্রামীণ উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন 'আরডো' এর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী। কুমিল্লা সফরে উপদেষ্টা’র একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপদেষ্টা’র সফরসঙ্গী ছিলেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ