ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

আইসিবিসি প্রকল্পের লালমোহন উপজেলার মনিটরিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


মো: কাজল, ভোলা দক্ষিণ  photo মো: কাজল, ভোলা দক্ষিণ
প্রকাশিত: ১৩-১২-২০২৪ সকাল ৮:২০

গতকাল (১২.১২.২৪ ইং) আইসিবিসি প্রকল্পের লালমোহন উপজেলার মনিটরিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি জনাব মোঃ শাহ আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা,লালমোহন,ভোলা। এছাড়া উক্ত কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

সমাজ ভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান ( আইসিবিসি) প্রকল্প লালমোহন, ভোলা।  কার্যক্রম বাস্তবায়নে: বাংলাদেশ শিশু একাডেমি ভোলা। মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে আছে: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। 

 

প্রকল্পের সার্বিক উদ্দেশ্যে-

শিশুর প্রারম্ভিক বিকাশ, শিক্ষা এবং যত্ন প্রদান নিশ্চিতকরনের মাধ্যমে শিশুর সার্বিক বিকাশ,নিরাপত্তা,সুরক্ষা এবং মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনা। অর্থাৎ দিনের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সময়ে ( ৯ টা থেকে দুপুর ২ টা) ১থেকে ৫ বছর বয়সী শিশুদের প্রারম্ভিক বিকাশ,শিখন ও সুরক্ষা বিষয়ক সমন্বিত সেবা-যত্ন প্রদান করা।

প্রকল্পের মূল উদ্দেশ্য: আনন্দময়,শিশুবান্ধব ও ইনজুরির ঝুঁকিমুক্ত পরিবেশে শিশুর বিকাশে সার্বিক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করা। 

লালমোহন উপজেলায় ১৫০ টি শিশুযত্ন কেন্দ্র চলমান আছে। প্রতিটি কেন্দ্রে একজন যত্নকারী ও এক জন সহ যত্নকারী শিশুর শারিরীক বৃদ্ধি ও মানসিক বিকাশ এবং শিখন নিশ্চিত করে যাচ্ছে।

লালমোহন উপজেলায় ৯ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শিশুযত্ন কেন্দ্র আছে। যেখানে গ্রামভিত্তিক কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি গঠন ও সভা পরিচালনা হয়। অন্যদিকে সমাজভিত্তিক শিশুযত্ন কেন্দ্রের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে শিশুর মা-বাবা অথবা অভিভাবক ও কমিউনিটির সম্পৃক্ত করে প্রতি মাসে প্রতিটি কেন্দ্রে একটি করে অভিভাবক সভা করা হয়। যাতে করে প্রতিটি অভিভাবক নিজেরা ও প্রতিবেশিদের সাথে আলাপ আলোচনা করবেন এবং শিশু লালন-পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো বাড়ীতে চর্চা করতে সবাইকে উৎসাহ প্রদান করবেন।

শিশুদের জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম: শিশুদের জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষিত স্থানীয় সাঁতার প্রশিক্ষকদের ( এলএসআই) সহায়তায় এলাকার একটি নির্দিষ্ট পুকুরে বাাঁশের তৈরী নিরাপদ সাঁতার কেন্দ্রে ৬-১০ বছর বয়সী শিশুদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়।

লালমোহন উপজেলায় ২০ টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে *একজন পুরুষ এলএসআই ও একজন মহিলা এলএসআই শিশুদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করেন।

Rp / Rp

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত