ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে’- উপদেষ্টা আদিলুর রহমান খান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ১৯৭১ সালের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে এই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। ২০২৪ এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ। উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা, স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও কর্মচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ। আলোচনা পর্বশেষে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ স্বেচ্ছায় রক্ত দান করেন এবং কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied