অনেক রক্তের বিনিময়ে ২৪ এর গণঅভ্যুত্থানের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি - উপদেষ্টা শারমীন এস মুরশিদ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন দেশ পদার্পণের পিছনে তোমাদের মত তরুণ প্রজন্ম সেদিন অনেকে নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্বের শিকার হয়েছে, অনেক রক্তের বিনিময়ে ২৪ এর গণঅভ্যুত্থানের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের স্বারথি তোমরা। তোমাদের এই বুনিয়াদি প্রশিক্ষণে তোমরা যে প্রশিক্ষণ অর্জন করেছ এ প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সমাজসেবায় মানুষের কল্যাণে নীতি, নৈতিকতা ও আদর্শ বাস্তবায়ন করবে এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আজ আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে জাতীয় সমাজসেবা একাডেমিতে দুই মাস ব্যাপী ৫৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সমাজকল্যাণ একাডেমির অধ্যক্ষ মোঃ শাহী নেওয়াজ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান।
উপদেষ্টা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্যে বিমোচন, কল্যাণ, উন্নয়ন ও দরিদ্রদের স্বাবলম্বী করতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তিনি বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এখন শুধু বছরের পর বছর ভাতা দিয়েই যাবে না, দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ,প্রতিবন্ধী ভাতা, এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় একই সাথে দেশব্যাপী গ্রামীণ এবং শহরের উভয় এলাকায় সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর অংশ, বেকার, ভূমিহীন, অনাথ, দুঃস্থ ,ভবঘুরে, নিরাশ্রয়, সামাজিক বুদ্ধিমত্তা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র অসহায় রোগী, ঝুঁকিপূর্ণ শিশুদের কল্যাণ ও উন্নয়নে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি বলেন, মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অধিকতরে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে গ্রহণ করেছে উন্নয়ন পদ্ধতি। পরিবারকেন্দ্রিক কর্মসূচি ও সঠিক কর্মপরিকল্পনা বাংলাদেশের মানুষের কাছে এ মন্ত্রণালয়কে করেছে জনপ্রিয় । তিনি বলেন, দরিদ্র মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চাই
পরে তিনি প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Link Copied