ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

লালমোহনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান


এম আর কাজল, লালমোহন প্রতিনিধি  photo এম আর কাজল, লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৪ বিকাল ৫:১৯

ভোলার লালমোহন পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে স্মরণকালের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্নস্থানে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা দেড় শতাধিক দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের ফলে পৌরশহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানাচ্ছিলেন। ওই দাবির ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এরআগে এসব স্থাপনা সরিয়ে নিতে তাদের কয়েকবার নোটিশ প্রদানসহ মাইকিং করে সতর্ক করা হয়েছে। তবুও তারা নিজেদের ইচ্ছায় ফুটপাত ছাড়েননি। যার জন্য উচ্ছেদ অভিযানের মাধ্যমে পৌরশহরের বিভিন্ন এলাকার অন্তত দেড় শতাধিক অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই এসব স্থানে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ শুরু করা হবে। এছাড়া অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। 

উচ্ছেদ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির, লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত