ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে বাধা হবে না দিল্লি-ঢাকা সম্পর্ক : পররাষ্ট্র উপদেষ্টা


আলী আবির photo আলী আবির
প্রকাশিত: ১-১-২০২৫ বিকাল ৬:৪১

শুধু শেখ হাসিনা ইস্যুতে দিল্লি–ঢাকা সম্পর্ক বাধা হয়ে দাঁড়াবে  না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, ‘প্রতিবেশীসহ স্বার্থ সংশ্লিষ্ট দেশ সবার সাথেই সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কে উন্নয়নে কাজ করে যাবে ঢাকা। 
শুধু শেখ হাসিনা ইস্যুতে বাধা হয়ে দাঁড়াবে
না বাংলাদেশ–ভারত সর্ম্পক।’ 

এ সময় গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, নতুন বছরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং। পাশাপাশি রাখাইন পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার।

তিনি জানান, নতুন বছরে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। এরই অংশ হিসেবে চলতি মাসেই দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছি।  

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন পরিস্থিতি পাল্টে গেছে। এ অবস্থায় রোহিঙ্গা সঙ্কট সমাধান সরকারের সামনে বড় চ‍্যালেঞ্জ। অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মিয়ানমারের রাখাইন পরিস্থিতিকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, পুরো পরিস্থিতির দিকে সরকার নজর রাখছে। 

পাঁচ আগস্টের পরিবর্তন। শেখ  হাসিনার ভারতের আশ্রয় নেওয়া। তলানিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক। রাখাইনে আরাকান আর্মির শক্ত অবস্থান। প্রতিবেশী বদলের শঙ্কা। এমন নানা ঘটনা প্রবাহে গেলো বছরে অস্থির একটা সময় পার করেছে বাংলাদেশের কূটনীতি।

এরই মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তবে দিল্লি এখনও এ বিষয়ে কিছু জানায় নি। 

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী