ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক হলেন আলাউদ্দিন আরিফ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২৫ বিকাল ৫:১৩

দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি মো: আলাউদ্দিন আরিফ পাঠকনন্দিত পত্রিকা 'দৈনিক কালবেলা'র যুগ্ম সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন।

বুধবার (১ ডিসেম্বর) কালবেলা কর্তৃপক্ষ আলাউদ্দিন আরিফকে বিশেষ প্রতিনিধির পদ পরিবর্তন করে যুগ্ম সম্পাদক পদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। গতকাল  থেকেই এটি কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া বিদায়ী বছরের ৬ই অক্টোবর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে নিয়োগ পান আলাউদ্দিন আরিফ।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. ইব্রাহিম ভুঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর বিধানমতে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মো. আলাউদ্দিন তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

দেশসেরা ক্রাইম রিপোর্টারদের অন্যতম আলাউদ্দিন আরিফ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক পদেও অতীতে দায়িত্ব পালন করেছেন।

কালবেলায় যোগদানের আগে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও প্রতিদিনের বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর, দেশ রূপান্তর ও আমার দেশে সিনিয়র রিপোর্টার এবং দৈনিক জনকণ্ঠে মহানগর সংবাদদাতা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।

আলাউদ্দিন আরিফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী ও আনোয়ারা বেগমের বড় ছেলে।

Rp / Rp

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত