খেজুর গুড়ের হারানো গৌরব ফিরে পেতে ফরিদপুরের উদ্যোগ
ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুর গুড় বিলুপ্তির পথে, তবে আসছে পুনর্জাগরণের আশা। ফরিদপুর জেলার ভাঙ্গা, নগরকান্দা, সদরপুরসহ বিভিন্ন এলাকায় একসময় শীতের মৌসুমে হাজার হাজার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় প্রস্তুত করা হতো। সেই সুস্বাদু খেজুর গুড়ের নাম দেশজুড়ে পরিচিত ছিল। কিন্তু আজ এই গুড় কেবল স্মৃতিতে রয়ে গেছে।
নুরপুর, বাইশাখালী, খাড়াকান্দি, হোগলাকান্দি গ্রাম ঘুরে দেখা গেছে, গাছগুলো অবহেলা ও অযত্নে দাঁড়িয়ে আছে। ঐতিহ্যবাহী পেশাটি হারিয়ে যাওয়ার জন্য মূলত গাছিদের সংকট এবং জ্বালানির উচ্চমূল্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গাছি মোয়াজ্জেম খরাদি বলেন, “আমাদের বয়স হয়েছে, এখন আর গাছে উঠতে পারি না। নতুন প্রজন্মকে এই কাজে উৎসাহী করতে পারছি না। অটোরিকশা চালিয়ে বেশি আয় হওয়ায় তারা এই পেশায় আসতে চায় না।”
অন্য একজন গাছি, হান্নান শেখ, আক্ষেপ করে বলেন, “খেজুর গুড়ের জন্য যে পরিশ্রম লাগে, সেই তুলনায় বাজারমূল্য খুব কম। জ্বালানির দামও বেড়ে গেছে। তাই গুড় বানানো এখন লোকসানের কাজ।”
গ্রামের প্রবীণ ব্যক্তি কাশেম আলী বলেন, “আগে পুরো গ্রামে খেজুর রস আর গুড় তৈরির ধুম লেগে থাকত। এখন এসব দেখতে পাই না। তবে শুনেছি সরকার উদ্যোগ নিয়েছে। যদি কার্যকর হয়, তাহলে হয়তো পুরনো ঐতিহ্য ফিরবে।”
স্থানীয় বাসিন্দা হোসেনা বেগমের মতে, “যে সুস্বাদু গুড় আমরা খেতাম, তা এখন আর পাওয়া যায় না। তবে খেজুরগাছের যত্ন নিলে আবার গুড় তৈরি শুরু করা সম্ভব। প্রশাসনের এই উদ্যোগ ভালো লেগেছে।”
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরিপ অনুযায়ী জেলায় আড়াই লক্ষ খেজুরগাছ আছে। এ বছর প্রায় এক লক্ষ গাছ থেকে রস সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। গাছিদের প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করায় স্থানীয়দের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এই কার্যক্রম চালু থাকলে ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুর গুড় শিগগিরই আবার জনপ্রিয় হয়ে উঠবে এবং বাজারে সহজলভ্য হবে।
কৃষি কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, “গাছিদের প্রশিক্ষণ দিয়ে আধুনিক পদ্ধতিতে রস সংগ্রহ এবং গুড় তৈরির কার্যক্রম শুরু করেছি। যদি এই উদ্যোগ সফল হয়, তাহলে ফরিদপুরের খেজুর গুড় তার হারানো গৌরব ফিরে পাবে।”
Rp / Rp
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর
আগে হবে প্রজ্ঞাপন তারপরে নির্বাচন ,পে- স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না
ভোট কেন্দ্র দখল করতে আসায় যৌথ বাহিনীর প্রতীকি মহড়া
আমতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নৌবাহিনীর হাতে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার
ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের বিকল্প নেই - শেখ মঞ্জুরুল হক রাহাদ
দেশের মানুষ রাজনীতির দুই ভূত তাড়াতে চায় : মামুনুল হক
বাগেরহাটে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি উৎপাদন হুমকির মুখে
বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগরহাটে কর্ম বিরতি পালন
চাঁদাবাজ সন্ত্রাসীদের বিএনপিতে কোন জায়গা হবে না - নির্বাচনী জনসভায় ব্যারিস্টার জাকির
মহাদেবপুরে নবম পে- স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি পালন
মানিকগঞ্জ -১ আসনে বিএনপি- জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর ত্রিমুখী লড়াই
বাগেরহাট-৪ তেলিগাতী ইউনিয়নে ধানের শীষ প্রার্থীর পথসভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জের রামচন্দ্রপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
Link Copied