নারায়নগঞ্জে তিতাসের অভিযান : দুর্বৃত্তের হামলায় আহত কর্মকর্তা-কর্মচারি
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের সময় সঙ্ঘবদ্ধ চক্রের হামলায় আহত হয়েছেন পুলিশসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারিরা।
বুধবার (৮ জানুয়ারি) উপজেলার মৈষটেক ও মিরেরটেক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে, সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে কোম্পানির জনবল দ্বারা মৈষটেক এবং মিরেরটেক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মৈষটেক এলাকায় প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও এই অভিযানে প্রায় ১০০ ফিট এম.এস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।’
‘মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২" ইঞ্চি ডায়া বিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে। দুর্বৃত্তদের এ হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁও-এর উপমহাব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এছাড়াও অত্র অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২জন শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
‘২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ বছরের ৭ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬,৫৯৬টি আবাসিকসহ মোট ১৬,৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০,৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১,১১,১৩,২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১.৬৫ লক্ষ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
Rp / Rp
লালমনিরহাটে বিনা নোটিশে উচ্ছেদ ও লুটপাটের অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ১০ বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১
বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি ---মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল
দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
হাতীবান্ধায় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আসামি রাতভর অভিযান শেষে গ্রেফতার
বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত
বরগুনায় ২৬ এ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র্যালি ও পথসভা
মোড়েলগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ করা হবে -- এমপি ফজলে হুদা
বরগুনা ১ আসনের এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিলেন সাংবাদিক মীর খাইরুল