ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

বিজিবি'র ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে মাঝে শীতবস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১:১২
চলমান তীব্র শীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)  শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
 
অদ্য ১২ জানুয়ারি ২০২৫ তারিখ সকালে বিজিবি'র ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর উদ্যোগে রাজধানী ঢাকার গাবতলীতে বিজিবি মার্কেটের পাশে কাঁচাবাজার কলোনী এলাকায় বসবাসরত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণিত এলাকার ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ আফিক হাসান এবং সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেনসহ বিজিবির বিভিন্ন পদবীর সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান  বলেন, 'সীমান্তের অতন্দ্র প্রহরী' বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এর ধারাবাহিকতায় আজ এখানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

Rp / Rp

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত