শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নুপুর আখতার। রবিবার (১২ জানুয়ারি) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
এ মামলায় অন্য যাদের নামে আসামি করার আবেদন করা হয়েছে। তারা হলেন- ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, আনিসুল হক, মোহাম্মদ এ আরাফাত, ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক, মাইনুল হোসেন খান নিখিল, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার।
মামলার বিবরণে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকাল ৩ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভুক্তভোগী নুপুর আখতার অংশ নেন। এ সময় হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার বাম হাতে একটি গুলি এবং মাথায় আরেকটি গুলি লাগে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়।
পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না করে ফেরত যেতে হয়। অতঃপর তিনি বাধ্য হয়ে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করতে থাকেন। পরবর্তী সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মাথার এক্স-রে করেন। পরে চিকিৎসক রিপোর্ট দেখে তাকে অপারেশন করতে বলেন। গত ১৭ ডিসেম্বর অপারেশন করে তার মাথা থেকে গুলির বিচ্ছিন্ন অংশ বের করা হয়।
Rp / Rp
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
তারেক রহমানের ধানের শীষের পক্ষে -১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের গণজোয়ার
মহান বিজয় দিবস উপলক্ষে পল্টনে বিএনপির বিজয় র্যালিতে শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ
দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন
শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা
বিএনপির দুই নেতা বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান
রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া
পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা
বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব
দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল
শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন
Link Copied