ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ১২:৩৭

ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক, স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম এবং খন্দকার মামুন এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম, সকল আঞ্চলিক প্রধান, সকল শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন সকল শাখা ব্যবস্থাপকদের সততা, নিষ্ঠা এবং সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে মো. আখতার হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।

Rp / Rp

১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী

ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"