ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ১২:৪৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ শনিবার (১১ জানুয়ারি ২০২৫) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১৫২ টি শাখার প্রধান, ৪৫টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, রিজিওনাল হেড ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম, ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ, ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার ড. তাপস চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আনোয়ারুল হক ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের রাজনৈতিক পটপরিবর্তন সেই সাথে বিশ^ব্যপী চলমান অস্থিরতার মধ্যেও ২০২৪ সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরুপ হয়েছে বলে আমি মনে করি। ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ২০২৫ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে শাখা প্রধান, উপশাখা ইনচার্জ, বিভাগীয় ও আঞ্চলিক প্রধানদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একইসাথে তিনি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি, গ্রাহক সেবার মান বৃদ্ধি করে প্রযুক্তিনির্ভর স্মার্ট ব্যাংকিং ও "উদ্ভাবনের মাধ্যমে অনুপ্রেরণামূলক প্রবৃদ্ধি অজর্ন" নিশ্চিত করতে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহবান জানান।

Rp / Rp

১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী

ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"