ঢাকা বৃহষ্পতিবার, ১৪ মে, ২০২৬

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ১০:৫৫
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে। ২০২৪ সালে নিট এফডিআই প্রবাহ ছিল ১,২৭০.৩৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১,৭৭০.৪২ মিলিয়ন মার্কিন ডলারে।
এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে পুনঃবিনিয়োগকৃত আয় এবং আন্তঃকোম্পানি ঋণ, বাংলাদেশের প্রতি বিদ্যমান বিনিয়োগকারীদের আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার ইতিবাচক ইঙ্গিত দেয়।  পুনঃবিনিয়োগকৃত আয় ২০২৪ সালের ১০৩.৭৯ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৩১৮.২৫% বেড়ে ২০২৫ সালে ৪৩৪.১০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আন্তঃকোম্পানি ঋণ ৬২১.৯৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে ২৫.৬৮% বেড়ে ৭৮১.৬৮ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 
 
২০২৫ সালে বৈশ্বিকভাবে গ্রিনফিল্ড প্রকল্প ঘোষণার সংখ্যা ১৬% কমলেও, বাংলাদেশে ইক্যুইটি মূলধন বেড়েছে। ২০২৪ সালে ইক্যুইটি মূলধন ছিল ৫৪৪.৬৪ মিলিয়ন মার্কিন ডলার; ২০২৫ সালে তা ১.৮৪% বেড়ে দাঁড়িয়েছে ৫৫৪.৬৪ মিলিয়ন মার্কিন ডলারে। 
২০২৫ সালে বাংলাদেশের এফডিআই প্রবাহে এই পুনরুদ্ধারের বিষয়টি ২০২৬ সালের ২৮ এপ্রিল প্রকাশিত ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বা আঙ্কটাডের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত চাপ, বৈশ্বিক ধাক্কা এবং অভ্যন্তরীণ অনিশ্চয়তায় চিহ্নিত কয়েকটি কঠিন বছরের পর ২০২৫ সালে বাংলাদেশে এফডিআই বেড়ে ১.৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। প্রতিবেদনে আরও বলা হয়, কঠিন পরিস্থিতির মধ্যেও এই পুনরুদ্ধার দেখায় যে বিনিয়োগকারীরা বাংলাদেশের সঙ্গে যুক্ত আছেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ““আমরা সমালোচনাকে স্বাগত জানাই, কারণ এতে আমাদের কাজ আরও ভালো করার সুযোগ তৈরি হয়। ২০২৫ সালে বৈশ্বিকভাবে গ্রিনফিল্ড বা নতুন বিনিয়োগ ঘোষণার সংখ্যা কমেছে ১৬%, যার চাপ উন্নয়নশীল অর্থনীতিগুলো আরও বেশি অনুভব করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহের ৩৯.৩৬% বৃদ্ধি একটি ভালো সংকেত। 
“বিনিয়োগের পরিমাণ এখনও আমাদের সম্ভাবনার তুলনায় কম। তবে রাজনৈতিক পরিবর্তনের পরের বছর হিসেবে এই প্রবৃদ্ধি বিশেষ গুরুত্ব বহন করে।  বৈশ্বিক পরিস্থিতি এখনও অনিশ্চিত। এই সময়টিকে আমরা নিজেদের প্রস্তুতি শক্তিশালী করার জন্য ব্যবহার করছি, যাতে বৈশ্বিক বিনিয়োগ প্রবাহ আবার গতি পেলে বাংলাদেশ বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণে আরও ভালো অবস্থানে থাকে।”
তিনি আরও বলেন, ব্যবসা সহজীকরণে সরকারের অব্যাহত অঙ্গীকার, বিশেষ করে নিয়ন্ত্রণমূলক বাধা কমানো এবং বৃহত্তর বিনিয়োগ পরিবেশ সংস্কারের উদ্যোগ, বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে যে বাংলাদেশ ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণকে আরও সহজ করতে কাজ করছে।
ব্যবসা ও বিনিয়োগ পরিবেশে মৌলিক উন্নয়ন আনতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) যৌথভাবে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনার মূল গুরুত্বের জায়গা হলো অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সুবিধা প্রদান এবং বিনিয়োগ উন্নয়ন।

Rp / Rp

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"

বাংলাদেশে চীনের জ্বালানি বিনিয়োগের টেকসই শাসন বিষয়ে স্টেকহোল্ডারদের কর্মশালা

২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব

বাণিজ্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক

বীমা গ্রাহকরা ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন : সোনালী লাইফ

বাংলাদেশ পুলিশের কল্যাণে কনকা এবং গ্রি লোগো সম্বলিত এক হাজার ছাতার মোড়ক উপহার দিল ইলেক্ট্রো মার্ট গ্রুপ

জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার