ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৩:৪৪
চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫ এর লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য  খাদ্য মজুদ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। 
তিনি চলতি আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বরিশাল  বিভাগের সকল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট  আরসি ফুড ও ডিসি ফুডদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে চলতি আমন মৌসুমে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ দেন।
কৃষকদের নিকট থেকে Apps এর মাধ্যমে ধান সংগ্রহের পাশাপাশি যে সব জায়গায় Apps এ সমস্যা হচ্ছে সেসব জায়গায় কৃষকের জাতীয় পরিচয়পত্র (NID)  প্রত্যয়ন সাপেক্ষ্যে তাদের নিকট থেকে ধান সংগ্রহের নির্দেশনা দেন।
 
খাদ্য উপদেষ্টা  অবৈধ খাদ্য মজুদ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।সংশ্লিষ্ট মিল মালিকদের সাথে সমন্বয় করে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য সংগ্রহের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। 
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কৃষকদের প্রাইস সাপোর্ট   দেওয়ার লক্ষ্যে  ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি তিন টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা,  চালের সংগ্রহ মূল্যও তিন টাকা বৃদ্ধি করে সিদ্ধ চাল ৪৭ এবং আতপচাল ৪৬ টাকা নির্ধারণ করেছে। ধান ও সিদ্ধ চাল আগামী ২৮.০২.২০২৫ খ্রি. এবং আতপ চাল  ১৫.০৩.২০২৫ খ্রি. পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে মর্মে মতবিনিময় সভায় জানানো হয়।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান চলতি আমন মৌসুমে ধান- চালের এখন পর্যন্ত  সংগ্রহ সন্তোষজনক এবং  নির্ধারিত সময়ের মধ্যে  টার্গেট পূরণ করা সম্ভব হবে। 
 
এসময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল  বিভাগের বিভাগীয় কমিশনার, আর সি ফুড, বরিশাল  বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, ডিসি  ফুডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ