বাগের হাট-৪ : বদিউজ্জামান সোহাগকে ঘিরে অনেক প্রত্যাশা এলাকবাসীর
তরুণ নেতৃত্ব ও বাগের হাট -৪ (মোড়েলগঞ্জ স্মরণ খোলা ) নির্বাচনী আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হওয়ায় এইচ এম বদিউজ্জামান সোহাগকে ঘিরে এলাকাবাসির প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। এলাকাবাসির প্রত্যাশা, গঠিতব্য মন্ত্রীসভার কোন একটি জায়গায় তাকে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী।
এ প্রত্যাশার পেছনের কারণ জানাতে গিয়ে এলাকার কয়েকজন ভোটার দৈনিক সমাবশেকে বলেন, সোহাগ শুধূ আমাদের আদরের নয়। মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহের ও আস্থাভাজন। মাননীয় প্রধানমন্ত্রী তাকে স্নেহ করেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি করেছিলেন। সেই স্নেহের ধারাবাহিকতায় তাকে এমপি প্রার্থি করেন। প্রধানমন্ত্রীর স্নেহের প্রতিদান হিসেবে এলাকাবাসী বদিউজ্জামান সোহাগকে প্রাণ খুলে সমর্থন দিয়েছেন। ব্যাপক ভোট দিয়ে প্রধানমন্ত্রীর সম্মান রেখেছেন। এখন এলাকাবাসীর প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী সোহাগকে মন্ত্রী পরিষদে জায়গা দিয়ে এলাকাবসিকেও সম্মানীত করবেন।
এ দিকে নির্বাচিত হওয়ার পর বদিউজ্জমান সোহাগকে ঘিরে এলাকার মানুষের মাঝে উন্নয়ন প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তারা বিশ্বাস করতে শুরু করেছে, তরুণ এ নেতার নেতৃত্বে স্মার্ট হয়ে উঠবে এলাকা। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় সোহাগের এলাকা অগ্রগণ্য থাকবে। নির্বাচনের পূর্বে এলাকার প্রায় প্রতিটি অলি গলি ঘুরে দেখেছেন বদিউজ্জামান সোহাগ। তিনি এলাকাবাসিকে আশ্বস্ত করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, সম্ভব সব কিছু তিনি করবেন এলাকার উন্নয়নে। তিনি বলেছেন, তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার তেমন কিছুই নেই। দীর্ঘ সময় তিনি এলাকার সেবা করতে চান। এ কারণে দলীয় কোন গ্রপিং বা কোন্দলকে সমর্থন করবেন না তিনি। তিনি আরো জানান, এলাকার সকল মানুষের ভালবাসা চান তিনি। একই সাথে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ দিকে বিশেষ যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তা হচ্ছে, এলাকার লবনাক্ততা দূর করা ও পানগুছি নদীর উপর নির্মতব্য সেতুর কাজ দ্রুততম সময়ে শুরু করা। এ দিকে ১নং তেলিগাতি ইউনিয়নে গণসংযোগের সময় তিনি এলাকার রাস্তাঘাট উন্ন্য়নে অগ্রাধিকার দিবেন বলে আশ্বস্ত করেন। এ সময় তার সাথে ছিলেন তেলিগাতি ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের অধিবাসী ও দৈনিক সমাবেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও এলাকাবাসী।
রফিকুল ইসলাম বলেন, বদিউজ্জামান সোহাগ নির্বাচিত হওয়ায় এলাকাবাসি অনেক খুশি। তারা আশা করে, তার হাত ধরে এলাকায় যথেষ্ট উন্নতি হবে। সামনের দিনে সবাই মিলে এলাকার উন্নয়নে অংশ নিবে বলেও আশা করেন রফিকুল ইসলাম। তিনি আরো বলেন, আমরা সময়ে সময়ে শুধু নেতাকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিব। আশা করি তিনি কথা রাখবেন।
Rp / Admin
বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
নতুন ডিসি পেলো ১১ জেলা
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে
স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম দুর্নীতি মেনে নেওয়া হবে না ... স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন
পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ/ উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী
জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে 'ভুয়া ডাক্তার তৈরির কারখানা' দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী!
প্রকাশিত সংবাদের প্রতিবাদ