বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী ২০২৪-২০২৫ অর্থবছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, ফরেন রেমিট্যান্স সংগ্রহের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সেন্টার ফর এনআরবি কর্তৃক ‘‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’’ লাভ করায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও খান ইকবাল হোসেন, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়ের মহাব্যবস্থাপক, বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ, সকল বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, কর্পোরেট শাখা প্রধান, মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Rp / Rp
১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬
জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী
রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ
২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে
যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ
খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী
আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত