সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে সরকার : উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
'বিজেএমসি ও বিটিএমসি'র প্রায় ৪৫-৫০ টির মতো প্রতিষ্ঠান রয়েছে যা পিপিপি/ লীজের মাধ্যমে উদ্যোক্তাদেরকে দিতে চাই। ইতোমধ্যে গত ছয় মাসে তিনটি মিল হস্তান্তর হয়েছে,আরও কিছুর প্রক্রিয়া চলমান আছে। আমি সম্ভাব্য বিনিয়োগকারীদের বলতে চাই- এখন সরকার কোন সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে না, সিদ্ধান্ত নিবেন বিনিয়োগকারীর যোগ্যতা এবং প্রস্তাবের ভিত্তিতে। প্রতিষ্ঠানগুলোর রিসোর্স ব্যবহার করুন,নিজে ও দেশকে লাভবান করুন, অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখুন। '
আজ রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কুড়িগ্রাম টেক্সটাইল মিল লীজ পদ্ধতিতে পরিচালনায় বিটিএমসি ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি. মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিনিয়োগের জন্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি: কে ধন্যবাদ জানান এবং বলেন, ' বিটিএমসি ও বিজেএমসি'র মিলগুলোতে অবকাঠামো পরিপূর্ণ আছে। কিছুটা সংস্কার করে নিলেই দ্রুত এর উৎপাদন শুরু হবে,লাভ করার সুযোগ হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সততা, নিষ্ঠা ও দ্রুততার সাথে কাজগুলো করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিনিয়োগকারী খুঁজছে, ব্যবসায়ীরা সুযোগটা নিয়ে নিন। '
বিনিয়োগের বিভিন্ন সুবিধা তুলে ধরে বিনিয়োগের আহ্বান করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ। তিনি বলেন, 'কুড়িগ্রামের উপযোগী কর্মসংস্থান ব্যবস্থা করলে জনসাধারণের উপকার পাবে। বন্ধ থাকা মিলগুলো পুণরায় চালুর জন্য মন্ত্রণালয় কাজ করছে। '
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি. ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ জানান কুড়িগ্রামে কর্মসংস্থান বাড়াতে এবং জন ও পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে চাই যেখানে কুড়িগ্রামবাসী উপকৃত হয়।
এরপরে বিটিএমসি'র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি. ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান,মঈনুল ইসলাম,বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহিদুল
ইসলাম,বিটিএমসি'র সাবেক চেয়ারম্যান ব্রি. জে (অব.) মোঃ জিয়াউল হক,বিজেএমএ সম্পাদক আব্দুল বারিকসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অধীনস্হ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল