৫ আগস্টের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে - উপদেষ্টা আদিলুর রহমান খান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্টের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে জুলাইয়ের গণহত্যাকারী ও অপরাধীদের বিচার করা।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদ ও আহতদের কল্যাণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেভাবে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়েছে, সেভাবে জুলাই শহিদদেরও দায়িত্ব নিবে। সকল শহিদ পরিবারকে ভাতা দেওয়া হবে। উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (২৬ জানুয়ারি) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারবৃন্দের সাথে সাক্ষাৎ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, অধিকারের পরিচালক নাসির উদ্দীন এলান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। মুন্সীগঞ্জের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জুলাই অভ্যুত্থানে মুন্সীগঞ্জ জেলায় ১৫ জন শহিদদের পরিচয় ও তথ্য উপস্থাপন করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারবৃন্দের সাথে সাক্ষাৎ ও আলোচনা সভায় শহিদদের পিতা, মাতা ও ভাই শহিদদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং গণহত্যাকারীদের দ্রুত বিচার দাবী করেন। এসময় কয়েকজন আহত শিক্ষার্থীবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত '২৪ বিপ্লবের সুতিকাগার' আলোকচিত্র গ্যালারি ঘুরে দেখেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারবৃন্দের সাথে সাক্ষাৎ ও আলোচনা সভা শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সীগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শিরোনামে তারুণ্যের উতসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে