ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আটা ময়দা পেঁয়াজ রসুন আদার দাম বেড়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১-২০২৪ বিকাল ৫:২০

বাজারে আটা, ময়দা, পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

টিসিবি বলছে, গত এক সপ্তাহের ব্যবধানে প্যাকেটজাত আটা ও ময়দার দাম কেজিপ্রতি পাঁচ টাকা বেড়েছে। এখন বাজারে প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫ থেকে ৬৫ টাকায়। এক সপ্তাহ আগে এ দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে প্যাকেটজাত আটার দাম বেড়েছে কেজিতে ৪ দশমিক ৩৫ শতাংশ।

একই সময়ে বাজারে পেঁয়াজের দাম সাড়ে ৫ শতাংশ বেড়ে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ৯০ টাকার মধ্যে। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে রসুনের দাম ৪ দশমিক ৩৫ শতাংশ এবং আদার দাম ২ দশমিক ২২ শতাংশ বেড়েছে। বাজারে এখন প্রতি কেজি আদা এবং রসুন একই দামে ২০০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে ময়দার দামও বেড়েছে। বাজারে এখন প্যাকেটজাত প্রতি কেজি ময়দা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। গত সপ্তাহেও এ দাম ছিল ৬৫ থেকে ৭৫ টাকা। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে প্যাকেটজাত ময়দার দাম বেড়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। এসময় খোলা ময়দার সর্বনিম্ন দাম ৬০ থেকে থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা। তবে মানভেদে খোলা ময়দা কেজিপ্রতি সর্বোচ্চ ৭০ টাকায়ও বিক্রি হচ্ছে। এতে এক সপ্তাহের ব্যবধানে খোলা ময়দার দাম বেড়েছে কেজিতে ৩ দশমিক ৮৫ শতাংশ।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে আলু ও জিরার দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে টিসিবি।

Admin / Admin

১৪ হাজার ৪১ কোটি টাকার ০৮ (আট) প্রকল্প একনেক সভায় অনুমোদন

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৬

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে -- অর্থ মন্ত্রী

ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যত দ্রুত সম্ভব দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -- অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণে জোর, নতুন বাজার অনুসন্ধান ও বাণিজ্যিক মিশন মনিটরিংয়ে গুরুত্বারোপ

২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ ৩৯.৩৬% বেড়েছে

যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি এখন বিকাশমান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে : বাণিজ্যমন্ত্রী

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

"ব্যাংকিংয়ে আনন্দ ফিরিয়ে আনা জরুরি"