অর্থনৈতিক কর্মকান্ডে নারীর যে অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত- সিনিয়র সচিব মমতাজ আহমেদ
আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থায় তথ্য আপা : " তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) ই-কমার্সে নারীর উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
সেমিনারে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) শাহানা সারমিনের সভাপতি সেমিনারে বিষয়বস্তুর উপর মুখ্য আলোচক হিসেবে ব্রান্ডমার্ক কনসালটেন্সি লিমিটেডের ফাউন্ডার এন্ড লিড কনসালটেন্ট সাজ্জাদ বিন আহসান আলোচনা করেন। সেমিনার অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রওশন আরা বেগম, অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, অতিরিক্ত সচিব তানিয়া খান প্রমুখ বক্তৃতা করেন।
সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেন, অর্থনৈতিক কর্মকান্ডে নারীর যে অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত । বাংলাদেশের গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্যপ্রযুক্তির সেবা প্রদান নিঃসন্দেহে নারীর ক্ষমতায়েন কে ত্বরান্বিত করবে। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পটি গৃহীত হয়। প্রকল্পটি প্রথম পর্যায়ে ১৩ টি উপজেলা সফলভাবে বাস্তবায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহজলভ্যতা ৪৯২টি উপজেলায় তৃণমূল নারীদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে এপ্রিল ২০১৭ থেকে জুন ২০২৫ পর্যন্ত মেয়াদে তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ( ২য় পর্যায়) গৃহীত হয়েছিল।
তিনি বলেন, তথ্য আপা প্রকল্প বন্ধ হলেও 'লাল সবুজ ডট কম ' প্রকল্প চলমান থাকবে। নারীর অর্থনৈতিক মুক্তি আনয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের অভিপ্রায়ে গ্রামীণ সুবিধাবঞ্চিত, কমসুবিধাপ্রাপ্ত, দরিদ্র ও অসহায় নারীদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি এবং তাদের উৎপাদিত পণ্য ই-কমার্স পদ্ধতিতে বিক্রয়ের লক্ষ্যে প্রকল্পটির আওতায় "লাল-সবুজ ডট কম" নামে একটি ই-কমার্স মার্কেটপ্লেস চালু করা হয়েছে। আগামী দিনে নারীদের ব্যবসায়ী বান্ধব উদ্যোক্তা হিসেবে উদ্যোগী হতে হবে। তথ্য প্রযুক্তির যুগে মানসম্পন্ন পণ্য উৎপন্ন করতে পারলে আপনারা বিশ্বকে জয় করতে পারবেন।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Link Copied